বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বর্তমান সভ্যতার চালিকা শক্তি হচ্ছে ইন্টারনেট : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান সভ্যতার চালিকা শক্তি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ভিত্তিক মহাসড়ক দেশব্যাপী গড়ে তুলতে না পারলে উন্নয়নের মহাযাত্রা এগিয়ে নেয়া সম্ভব নয়। এই লক্ষ্যেই দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় ডিজিটাল অবকাঠামো পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
আজ ঢাকায় দেশব্যাপী গ্রামীণফোনের ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার আরো বলেন, দেশের ৯৮ ভাগ এলাকা টেলিকম নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে এবং হাওর, দ্বীপ ও দুর্গম চরাঞ্চলসহ দেশের প্রতিটি মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার কাজ চলছে।এ বছরের মধ্যেই দেশের প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে উচ্চগতির ব্যান্ডউইডথ পৌঁছে দিতে ও ৫জি চালু করতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কোভিড পরিস্থিতিতে মন্ত্রী মোবাইল অপারেটর সমূহকে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তাগিদ দেন। এরই অংশ হিসেবে গ্রামীণফোন ৪জি সম্প্রসারণ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের বেশীরভাগ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে। এর মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষও ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাবে যা ছিলো আমাদের দীর্ঘ প্রত্যাশিত। সরকারের প্রত্যাশা পূরণে অন্য মোবাইল অপারেটরগণ এগিয়ে আসবে উল্লেখ করে তিনি বলেন, কোভিড-১৯ এর পর ইন্টারনেটের প্রয়োজনীয়তা ও ব্যবহার যেমন বেড়েছে তেমনি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করতে পেরেছে।
অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানও বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com