শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
‘মুজিববর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১৩ এপ্রিল দেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১ পালিত হবে। অভ্যন্তরীণ নৌ চলাচল নিরাপদ, নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করাসহ যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর প্রতিবছর নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করছে।
আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।