শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
রবিবার (১১ এপ্রিল) সকালে, এ কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।’
ওবায়দুল কাদের আরো জানান, ‘আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’
এর আগে, গত শুক্রবার (৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন দেয়া হবে। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহণ, গার্মেন্টস-কলকারখানাসহ সব বন্ধ থাকবে। যেভাবে করোনাভাইরাসের বিস্তার ঘটছে, কঠোর লকডাউনের মাধ্যমেই এটি ঠেকাতে হবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। কড়া লকডাউন না হলে করোনার বিস্তার ও মৃত্যুর সংখ্যা ঠেকানো যাবে না। দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। এমন অবস্থায় জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।
এরপর, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে ১৩ই এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা দোকান খোলার এই সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৫ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল রবিবার পর্যন্ত প্রথম দফার লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই সাতদিন অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন, সীমিত পরিসরে বইমেলা এবং অফিস আদালত, মার্কেট ও শপিংমল চালু ছিলো।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে শনিবার (১০ এপ্রিল) ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৬৬১ জনের প্রাণহানি হলো। এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশে রেকর্ড সংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়। আর, শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।