শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সবাইকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ আইজিপি’র

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি। এ সময় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিভিন্ন থানায় নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গত দুই মাসে অনেকগুলো থানায় হামলার ঘটনা ঘটেছে, এ জন্য কিছু থানায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।’

এদিকে, সর্বাত্মক লকডাউন চলাকালে জরুরি চলাচলের ক্ষেত্রে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এ লক্ষ্যে ‘মুভমেন্ট অ্যাপ’র উদ্বোধন করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে পাসধারী ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বাধাহীনভাবে চলাচল করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে অ্যাপসটি কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com