বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নাটোর সদর হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজ শুরু

জেলার সদর হাসপাতালে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে স্বাস্থ্য ও পুলিশের জেলা কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অক্সিজেনের প্রবাহ থাকা প্রয়োজন। এ প্লান্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে রোগীরা উপকৃত হবেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, যথাযথ মান নিশ্চিত করে প্লান্ট নির্মাণ করতে হবে।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় বাসস’কে জানান, ন্যাশনাল ইলেক্ট মেডিকেল ইউনিট সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সিলিন্ডারের মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসা সেবা জোনের ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে এবং প্লান্টের নির্মাণ কাজ শেষ হলে দুই মাসের মধ্যে ১৪৮ ধারণ ক্ষমতার অক্সিজেন ও স্যাকার এবং ৩৬ ধারণ ক্ষমতার এয়ার সরবরাহ করা সম্ভব হবে।
কর্মকর্তারা নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতিতে এ ভবনে কোভিড-১৯ জোন তৈরীর সম্ভাবতা জরিপ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com