রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ঐ দুর্ঘটনায় আহত ২শ’ শ্রমিকের ওপর এক গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ৫৭ শতাংশ শ্রমিক এখনো বেকার। করোনাকালীন সময়েও এসব শ্রমিক সরকারি বা কোনো সংস্থার সহায়তা পাননি।
অ্যাকশন এইডের আলোচনা সভায় বক্তারা দাবি জানান, সরকারি নগদ সহায়তাসহ সামাজিক নিরাপত্তার অধীনে নানা কর্মসূচিতে এসব শ্রমিককে যুক্ত করা হোক। করোনাকালে কারখানা নজরদারি ঢিলেঢালা হওয়ায় আবারও দুর্ঘটনা বাড়ছে। এজন্য কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান বক্তারা।
সিপিডি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,’এখনও ১৪ শতাংশ শ্রমিক আর্থিকভাবে খারাপ অবস্থায় আছেন। প্রায় ১২ শাতাংশের মেন্টাল হেল্থ খুব খারপ অবস্থায় রয়েছে। এদের কিন্তু খুব পরিবর্তন হচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, কারখানায় দুর্ঘটনার সংখ্যা আসলে নতুন করে বাড়তে শুরু করেছে। এগুলো হচ্ছে আসলে ননকমপ্লায়ান্সের কারণে। যে ভাবে জিনিসগুলো মেনটেইন করার কথা সেভাবে হচ্ছে না।’