বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নভোচারীদের নিয়ে পৃথিবীতে অবতরণ করল স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল

সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রোববার (২ মে) ভোর ৫টায় ৪ নভোচারীকে নিয়ে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। ১৬৭ দিনের অভিযান শেষে নিরাপদে ফিরে নভোচারীরা জানালেন, মহাকাশ জয়ের পথে এটি বড় ধরনের অর্জন।

মহাকাশ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল মানুষ। প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসা ও স্পেস এজেন্সির চার মহাকাশচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে এল একটি মহাকাশ যান। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে অবতরণ করল তাদের কোনো মহাকাশ যান। রোববার ভোর ৫টায় ৪ নভোচারীকে নিয়ে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল।

মহাকাশ জয়ের পথে এটিকে বড় ধরনের অর্জন হিসেবেই দেখছেন নাসার কর্মকর্তারা।

নাসার এক কর্মকর্তা বলেন, ‘আজকের দিনটি ইতিহাস হয়ে থাকবে। আমাদের আশা, একদিন মহাকাশ ভ্রমণ হবে খুবই সহজ এবং তা থাকবে সবার সাধ্যের মধ্যে। সে স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছি আমরা।’

মহাকাশ স্টেশনে এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘদিনের অভিযান শেষে ১৬৭ দিন পর সফলভাবে অবতরণ করল মহাকাশযানটি। এদিন নাসার ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার নামে তিনজন ও সইচি নোগুচিও নামে জাপান স্পেস এজেন্সির এক নভোচারীকে নিয়ে ফিরে আসে মহাকাশ যানটি।

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে যানটির সময় লাগে সাড়ে ছয় ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com