বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জয়পুরহাটে কৃষকের এপস ব্যবহার বিষয়ক প্রচারণা

কৃষকের এপস্ ব্যবহার করে চলতি মৌসুমে বোরো ধান সরকারি খাদ্য গুদামে সংগ্রহ করা হবে। সুষ্ঠুভাবে সংগ্রহ অভিযান সম্পাদনের জন্য তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে এপস্ ব্যবহার বিষয়ক প্রচারণা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা লিপি জানান, চলতি বোরো সংগ্রহ-২০২১ মৌসুমে জয়পুরহাট সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে ২ হাজর ৪০১ টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকারি ভাবে এবার ধানের প্রতি কেজি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। জয়পুরহাট সদর উপজেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে কৃষকের এপস্ ব্যবহার করে কৃষকদের ধান সরবরাহ করতে হবে। কৃষকের এপস্ ব্যবহার করতে কৃষকদের যাতে কোন সমস্যা না হয় সে জন্য তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে কৃষকের এপস্ ব্যবহার সম্পর্কে প্রচারণা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। প্রচারণায় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও কৃষি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। ইতোমধ্যে চলতি বোরো মৌসুমের সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে । এ ছাড়াও চুক্তিবদ্ধ মিল মালিকদের নিকট থেকে সদর উপজেলায় ৪০ টাকা কেজি দরে ৫ হাজার ৬৬১ টন চাল সংগ্রহ করা হবে বলেও জানান, ইউএনও আরাফাত হোসেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা জানান, জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৪ মেট্রিক টন ধান ও ১৯ হাজার ৩২৭ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার পাঁচ উপজেলার মধ্যে সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি উপজেলার কৃষকরা কৃষক এপস্ ব্যবহার করে খাদ্য গুদামে তাদের ধান সরবরাহ করবে এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় কৃষি অফিসে থাকা কৃষকদের তালিকা মোতাবেক লটারীর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com