বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ইসরায়েলকে সমর্থনে ব্যবহারকারীদের বাধ্য করছে ফেসবুক

অভিযোগ সূত্রে জানা যায়, ফেসবুকে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামে একটি পেজ রয়েছে, যার ফলোয়ার (লাইকার) সংখ্যা ৭৬ মিলিয়ন বা সাড়ে ৭ কোটিরও বেশি। পেজটি থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন প্রচারণা চালানো হয়। একইসঙ্গে, ফিলিস্তিনিদের নিয়ে বিভিন্ন গুজবও প্রচার করে পেজটি। কিন্তু পেজটিতে ব্যবহারকারীদের কোনো অনুমতি ছাড়াই তার লাইক যুক্ত করছে ফেসবুক।

উদাহরণসরূপ বলা হয়, কোনো একজন ফেইসবুক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করামাত্র পেজটিতে অটো একটি লাইক যুক্ত হবে। এক্ষেত্রে ব্যবহারকারীর কোনো অনুমতি নেবে না ফেসবুক।

RPWPA নামে রেডিডিডের একটি অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক পেইজ সাইবার-৭১ একটি লেখায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেটি পাঠকদের তুলে ধরা হলো:

‘‘Jerusalem Prayer Team নামে একটি পেজ নিয়ে অনেক এর মধ্যে বিভ্রান্তি কাজ করছে এবং করবে এজন্য দ্রুত এটি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ

এই পেজটি ইহুদিদের একটি কমিউনিটি পরিচালনা করে। পেজটি খোলা হয় জানুয়ারীর ১৪ তারিখ ২০১০ সালে। তারা প্রতিবছর যখনই ফিলিস্তিনে ঝামেলা সৃষ্টি হয় তখন যারা ফিলিস্তিন কে নিয়ে পক্ষে বিপক্ষে যারাই পোস্ট করে তাদেরকে টার্গেট অডিয়েন্স হিসেবে তাদের পেজ “Boost” করে। মানে ফেসবুকে Ads দেয় আরকি।
এখন অনেক মানুষ না বুঝে শুধু মাত্র জেরুজালেমে নাম দেখেই পেজটিতে লাইক দিয়ে দেয় এবং সেটা ২০১০ থেকেই করে আসতেছে আর রেগুলার তো দিচ্ছেই কারণ এরাও থেমে নেই এইসব ঘটনা চলাকালীন সময় ধুমিয়ে “Boost” করে। সাধারণ মানুষ ও ধর্মীয় আবেগ এ না বুঝে লাইক দিয়ে ফেলে।

পেজটি মূলত পরিচালক করা হয় “United State” থেকে এটির Business Account Information এটাই বলে। United States থেকে ১৩ জন এবং Israel থেকে ৩ জন পুরো Community Page টি নিয়ন্ত্রণ করে। অনেকেই অতীতে না বুঝে লাইক দিয়ে এখন যখন হঠাৎ দেখছেন তখন মনে হচ্ছে আরে আমি তো লাইক দেইনি নিজে নিজেই হয়েছে।
আপনার এই ধারণা আসলে ভুল পেজটির Ads Information এ দেখলেই বুঝবেন এরা বিশাল ফান্ডিং নিয়ে নেমেছে শুধু মাত্র Audience বাড়ানোর জন্য।

যাইহোক অতীতে লাইক দেওয়ার কারণেই আপনার লাইক কিংবা ফলোটি দেখা যাচ্ছে। তাই যারা অলরেডি লাইক দিয়েছে তারা Unlike এবং Unfollow করে দিন। এই নিয়ে তর্ক বির্তক সৃষ্টি না করে সঠিক তথ্য সবাইকে জানার জন্য পোস্টটি কপি, পেস্ট কিংবা শেয়ার করুন।
লেখকঃ আব্দুল্লাহ আল জাবের (পরিচালক – সাইবার ৭১)’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com