বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুপার কম্পিউটারে দুর্দান্ত সাফল্য দেখাল ইরান

ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল।

সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে।

তিনি বলেছেন,ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে।

ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ,আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com