রোজিনা ইসলামের মুক্তির বিষয়ে কথা বলতে মঙ্গলবার (১৮ মে) রাতে মন্ত্রীর গুলশানের বাসভবনে যান সাংবাদিক নেতারা। বৈঠকের পর এসব কথা জানান আনিসুল হক।
তিনি আরও বলেন, মামলা প্রত্যাহারের নিশ্চয়তা দেয়া যাবে না। তবে আইনানুগভাবে যেন সব হয় সেটি দেখা হবে।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মন্ত্রীর কাছে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হয়েছে। সেই সাথে তাকে শারীরিকভাবে নির্যাতনকারীদের চিহ্নিত করতেও ব্যবস্থা নিতে বলেছেন তারা।





















