শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

কোয়ারেন্টিনে ধর্ষণের শিকার সেই নারীর আত্মহত্যার চেষ্টা

খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণের শিকার ভারতফেরত সেই নারীর আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে (১৮ মে) তিনি আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যান্য নারী এবং নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন।

আজ বুধবার (১৯ মে) খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন গণমাধ্যমকে জানান, ওই তরুণী মঙ্গলবার রাতে আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিনে থাকা অন্যরা তাকে রক্ষা করেন।

গত ৪ মে ওই তরুণী ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। পরে তাকে খুলনা পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com