ঈদের আগেও ছিল না কোনো কোলাহল পরেও ভাঙেনি নীরবতা। হুইসেল আর মানুষের পদচারণা নেই বরিশাল লঞ্চঘাটে। পন্টুনে নোঙর করা সব নৌযান।
লঞ্চঘাটে মালামাল টানার কাজ করেন জাকির হোসেন। লকডাউনে প্রায় দেড়মাস ধরে লঞ্চ না চলায় কাটছে অলস সময়। বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কিছুই করার নেই।
তার মতো এমন কর্মহীন হাজারো লঞ্চ ও ঘাট শ্রমিক। জীবন কাটছে আর্থিক দুর্দশায়।
জেলার মধ্যে বাস চালু হলেও লঞ্চ কেন চালু হচ্ছে না এখন সেই প্রশ্ন শ্রমিক নেতাদের।
বরিশালে যাত্রীবাহী লঞ্চগুলোতে শ্রমিক রয়েছে অন্তত দুই হাজার।





















