রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
থেমে নেই ফিলিস্তিনের ওপর চালানো ইসরাইলি বর্বরতা। প্রতিদিনই বোমা হামলা চালিয়ে নির্বিচারে মুক্তিকামী ফিলিস্তিনি মানুষদের হত্যা করছে দখলদাররা। তাদের হাত থেকে বাদ যাচ্ছে না নারী ও শিশুসহ কেউই।
দখলদার ইসরাইলি বাহিনী নিজেদের সর্বশক্তি দিয়ে গাজায় বিমান এবং স্থল হামলা চালাচ্ছে। তবে বসে নেই ফিলিস্তিনির মুক্তিকামীরা। পাল্টা জবাব দিচ্ছে হামাস ছাড়াও বিভিন্ন প্রতিরোধ আন্দোলন গ্রুপ। তেমনই একটি গ্রুপ হচ্ছে ইসলামিক জিহাদ।
ইসরাইলি হামলা শুরু করার পর থেকেই পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইসলামিক জিহাদ। এই গ্রুপের আল-কুদস ব্রিগেড এই প্রতিরোধের জবাব দিয়ে যাচ্ছে। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে তাদের সামরিক অভিযানের পেছনের কিছু বিরল ভিডিও প্রকাশ করেছে তারা।