রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ব্যাংক ও ডাকঘর থেকে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় বন্ধ ঘোষণা

এখন থেকে তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র কেনা যাবে না। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (১৯ মে) প্রকাশিত এ আদেশে বলা হয়, এখন থেকে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে হলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা অফিসগুলোতে যেতে হবে। বর্তমানে দেশজুড়ে এমন ৭০টিরও বেশি সঞ্চয় ব্যুরো রয়েছে।

তবে পারিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র আগের মতো ব্যাংক বা ডাকঘর থেকে কেনা যাবে বলে আদেশে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com