শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

রোজিনা ইস্যুতে আন্তর্জাতিক মহলের প্রশ্নের মুখে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুটি কয়েক লোকের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি আরো বলেন, বাংলাদেশের লুকানোর কিছু নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটেছে সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com