শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যার। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামের দুধু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন ৯৪৬ এর সাব পিলার ৫ এস থেকে দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।