সকালে ঢাকা রিপোর্টার্স ই্উনিটির সামনে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।
এসময় রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তাঁকে হেনস্তাকারী সরকারি কর্মকর্তাদেরও শাস্তি দাবি করেন সিনিয়র সাংবাদিকরা। সরকারের বিভিন্ন পর্যায়ের উপমন্ত্রী ও নেতাদের ফেসবুকে রোজিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোরও প্রতিবাদ করা হয় এই সমাবেশে।





















