পড়ার টেবিলে থরে থরে সাজানো বই। আসছে এইচএসসির প্রস্তুতি নিতেই, চেয়ার টেবিলে বসা। কিন্তু, কলেজ বন্ধের দীর্ঘ বিরতিতে বইয়ের পাতা ছেড়ে মন ছুটে যায় অন্তর্জালের দুনিয়ায়।
কারো কারো সময় কাটছে রান্না ঘরে মাকে সাহায্য করে। সবার প্রতীক্ষা একটাই কবে আসবে কাঙ্খিত পরীক্ষার ঘোষণা।
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেই শুরু হয়েছে নতুন বছর। এসময়ে বাতিল হয়েছে দু দুটি পাবলিক পরীক্ষা। আর এইচএসসির পরীক্ষার্থীরা পেয়েছেন অটোপাস। তবে অটোপাশ নয় সরাসরি পরীক্ষা দিতে পান শিক্ষার্থীরা।
পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা বোর্ডগুলোও। এ জন্য সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস। এমনকি রাখা হয়নি কোনো নির্বাচনী পরীক্ষা। এখন শুধু করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার অপেক্ষা।
এবছর এসএসসিতে ২০ লাখের বেশি আর এইচএসসিতে ১৩ লাখের মত পরীক্ষার্থ অংশ নিতে পারে। গত বছর এইচএসসির ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী জানান জুনে এসএসসি আর জুলাইয়ে হতে পারে এইচএসসি পরীক্ষা।





















