শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী শনিবার (২৯) মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার (২৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে যেতে হলে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ এবং বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরব সরকার ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় পাঁচ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। হোটেল কোয়ারেন্টিনসহ সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়।
ফলে হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা।