বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০২২ সাল থেকে স্মৃতি পাতায় ইন্টারনেট এক্সপ্লোরার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৫ বছর ব্যবহারের পর বন্ধ করে দেওয়া হচ্ছে ব্রাউজারটি। মাইক্রোসফটের নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে। খবর দ্যা ভার্জের।

দীর্ঘদিন ধরেই ক্রোম-ফায়ারফক্স ডাউনলোড করা ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজও ছিলো না৷ ব্যবহারকারী সংখ্যার বিচারেও তলানিতে ইন্টারনেট এক্সপ্লোরার। ক্রোম-ফায়ারফক্সের এ যুগে এখন আর কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করলেও অনেকের জন্যই ইন্টারনেটে প্রবেশের প্রথম দরজা ছিল সেটি।

মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেন, উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন।

২০১৫ সালে প্রথম দেখা যায় মাইক্রোসফট এজ। ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের দিন গণনা সেই শুরু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com