বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো শাওমি

এনগ্যাজেটের খবর বলছে, যুক্তরাষ্ট্রের আদালতে করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকা থেকে শাওমিকে বাদ দেয়া হয়েছে।

২০২০ সালের নভেম্বরে কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানি হিসেবে শাওমিকে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে দেশটির নাগরিক ও কোম্পানিগুলোর যেকোনো চুক্তি বা ব্যবসায় নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে শাওমি এ বিষয়ে মামলা করে এবং এরই পরিপ্রেক্ষিতে দেশটির ডিস্ট্রিক্ট কোর্ট কালো তালিকা থেকে বাদ দেয়ার প্রাথমিক আদেশ দেয়।

এ বিষয়ে শাওমি কিংবা যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানানো হয়েছে। তবে শাওমির এই বিজয়ের ফলে কালো তালিকাভুক্ত হওয়া অন্যান্য কোম্পানিগুলোও একই পদ্ধতি অবলম্বনের পথ খুঁজছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com