রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
লকডাউনে আম বিক্রিতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে রাজশাহী থেকে স্পেশাল ম্যাংগো ট্রেন চালু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে ঝুলছে বাহারি জাতের পরিপক্ক আম। পহেলা জুন থেকে বাজারে আসতে শুরু করবে খিরসাপাত, ন্যাংড়া, গোপালভোগসহ নানা জাতের আম। এরই মধ্যে আম বিক্রির জন্য প্রস্তুত আড়ৎগুলো।
তবে, চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশের বেশি হওয়ায় গেলো ২৫শে মে থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউনের মধ্যে রয়েছে পুরো জেলা। এ অবস্থায় আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় চাষি ও ব্যবসায়ীরা।
এদিকে, কঠোর লকডাউনে আমের সঠিক বিপণন করা না গেলে হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে, কঠোর লকডাউন থাকলেও আম ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৫ হাজার হেক্টর বাগান থেকে পৌনে তিন লাখ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।