শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে পদ্মা উত্তাল থাকায় দুইদিন বন্ধ থাকার পর এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে সীমিত আকারে ফেরি চলাচল করলেও শুক্রবার সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। আটকা পড়া পণ্যবাহী ট্রাকসহ বহু যানবাহন ও দুর্ভোগে পড়া মানুষ ফেরি চালু হওয়ার পর পারাপার হচ্ছে। লঞ্চেও মানুষ যাতায়াত করছে। ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বুধবার সকাল থেকে ফেরি এবং আগের দিন মঙ্গলবার বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com