শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কে গেছেন। তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে দেশটিতে গেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।