শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু হিসেবে বিবেচিত।
দেশের চিত্রশিল্প আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৬ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। আঁকার প্রতি তাঁর ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। ১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডে ন্যাশনাল মেডিক্যাল স্কুলের দু’টি কক্ষে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জয়নুল আবেদিন। তিনিই ছিলেন এই আর্ট ইনস্টিটিউটের প্রথম শিক্ষক। এরপর ১৯৫৬ সালে শাহবাগে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় সেই আর্ট স্কুল।


















