বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করার কারণে আজ দুপুর ২টা থেকে প্রায় ৮ ঘণ্টা ইন্টারনেট ধীরগতি সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজের জন্য ‘এসইএ-এমই-ডাব্লিউই-৪’ সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।
নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলে সঙ্গে ‘এসইএ-এমই-ডাব্লিউই-৪’ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেওয়া হবে। এছাড়া ‘এসইএ-এমই-ডাব্লিউই-৪’ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) এ স্থানান্তর করা হবে।
শুক্রবার (২৮ মে) ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কাজ হবে বলে এ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে।