বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪ দিন পর বন্ধ হচ্ছে গুগলে ফ্রি ছবি রাখা

গুগল ফটোজে আর ফ্রিতে ছবি রাখা যাবে না। জুন মাসের ১ তারিখ থেকে গুগল এই সেবা বন্ধ করছে। ১ জনের পর থেকে নির্ধারিত কোটা পার হলেই গুগলে ছবি রাখার জন্য দিতে হবে টাকা। প্রতিষ্ঠানটির নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে কিছুটা কৌশলী হওয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের।

গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয়, ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। সেই হিসেবে ব্যবহারকারীরা ফটোজের ফ্রি সেবা পাবেন আর মাত্র চার দিন।

গুগলে অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেক ব্যবহারকারী ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ সুবিধা পান। ফটোজে আপলোড করা ছবি বা ভিডিও ফাইলও এই স্টোরেজের আওতাভুক্ত।

গুগলের নতুন নিয়ম অনুযায়ী, ১৫ গিগাবাইটের কোটা পূরণ হয়ে যাওয়ার পর বাড়তি স্টোরেজ ব্যবহারের প্রয়োজন হলে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে হবে। তবে এই নিয়ম শুধু নতুন করে আপলোড করা ছবি বা ভিডিওর জন্য প্রযোজ্য।

অর্থাৎ, ১ জুনের আগে ফটোজে আপলোড করা মিডিয়া ফাইল এই বিধিনিষেধের মধ্যে পড়বে না। সেই হিসেবে ব্যবহারকারী এ মাসে গুগল ফটোজে যত ইচ্ছা তত ছবি আপলোড করে রাখতে পারবেন।

জুন মাস থেকে আপনার জন্য বরাদ্দ ১৫ গিগাবাইট স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে গুগল ওয়ানের স্টোরেজ কিনতে হবে। এজন্য প্রতি মাসে ১০০ গিগাবাইট স্টোরেজের জন্য গুনতে হবে ১৫০ টাকা এবং ২০০ গিগাবাইট স্টোরেজ পাবেন ২৫০ টাকায়। আর ২ টেরাবাইট স্টোরেজের জন্য মাসে খরচ করতে হবে ৮০০ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com