শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রত্যাশা সংগঠনের আয়োজনে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’
শিক্ষামন্ত্রী বলেন,‘ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কারও আন্দোলনের তোপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চাইতে বন্ধ রাখতেই আমরা বেশি এসএমএস পাচ্ছি। অভিভাবকরা তাদের সন্তানদের সুরক্ষার জন্য বন্ধ রাখতে এসএমএস করে জানাচ্ছেন।