বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গেম বন্ধের সিদ্ধান্ত হয়নি : টেলিযোগাযোগমন্ত্রী

শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে দেশে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছে।

শনিবার (২৯ মে) দুপুরে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছি। এ বিষয়ে কাজ চলছে।

কিন্তু এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফ্রি ফায়ার, পাবজিসহ কোনো গেম বন্ধের সুপারিশ বা নির্দেশনা আসেনি । এ বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

শনিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে এসব গেম বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনো সুপারিশ বা নির্দেশনা আসেনি। আমি একটা জিনিস বুঝি। সেটা হচ্ছে, আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় যদি একটা অ্যাপকে বন্ধও করি, আমি ভিপিএন কিন্তু বন্ধ করতে পারব না। ফলে যার খেলা সে খেলবেই।

মন্ত্রণালয় বা কোনো পক্ষ থেকে গেম বন্ধ করার পরামর্শ বা চিন্তাভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের যদি যথাযথ কর্তৃপক্ষ কোনো নির্দেশ প্রদান করে তাহলে সেই নির্দেশ বাস্তবায়ন করি। গেম বন্ধের বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়নি। বিটিআরসি নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। এছাড়া কোনো কিছু বন্ধের পরিকল্পনা করার এখতিয়ারও নাই মন্ত্রণালয়ের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com