বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শিগগিরই চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট: পলক

মঙ্গলবার (১ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জুম অনলাইনে যুক্ত হয়ে “ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১-“এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, ‘আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার ব্যাপারেও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়েছি। বিদেশ যেতে যাদের কোভিডমুক্ত সনদ প্রয়োজন, তাদের এটা কাজে লাগবে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালক বিহীন গাড়ি চালানো হচ্ছে।। বঙ্গবন্ধুর সোনার মানুষ গড়ে তুলতেই সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।

ফেইসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার উপর মনোনিবেশ করার আহ্বান জানান পলক। ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে পলক বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,  শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক এনামুল কবির।

উল্লেখ্য, আগামী ৭ জুন পর্যন্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ ও ৬ জুন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজের দুইটা মক টেস্ট অনুষ্ঠিত হবে।

মুল প্রতিযোগিতার পূর্বে শিক্ষার্থীরা এই টেস্টে অংশ নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। উভয় প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচী জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইটের https://nhspc.net/schedule ঠিকানায়।

প্রতিযোগী অংশগ্রহণ করতে https://nhspc.net   প্রবেশ করে নিবন্ধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com