এরই মধ্যে বাজেট অধিবেশন ঘিরে সব প্রস্তুতি নেয়া হয়েছে। কাল বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের সংশোধিত আকার থেকে ১২ শতাংশ বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট।
তবে, টাকার সংস্থানে যুৎসই উপায় না মেলায়, ঘাটতি থেকে যাচ্ছে দুই লাখ সাড়ে চৌদ্দ হাজার কোটি। যা জিডিপির অনুপাতে রেকর্ড ৬ দশমিক ২ শতাংশ। আর এই ঘাটতির সিংহভাগ মেটাতে মুখাপেক্ষী হতে হবে বিদেশিদের ওপর। সমান তালে হাত পাততে হবে দেশীয় ব্যাংকগুলোর কাছেও।



















