শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তারদেরকে দেওয়া কর-সুবিধা আরও বাড়ছে

দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তারদেরকে দেওয়া কর-সুবিধা আরও বাড়ছে। আগামী অর্থবছরে (২০২১-২২) নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা ৫০ লাখ টাকা থেকে বেড়ে ৭০ লাখ টাকায় উন্নীত হচ্ছে। এর ফলে নারী উদ্যোক্তাদের বছরে ৭০ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এভাবে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এসএমই খাত ও নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসার মোট টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি।’

‘আশা করা যায়, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পাওয়ার সুবাদে দেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত উপকৃত হবে’, যোগ করেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com