বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টেলিকম খাতে করছাড় দাবি সেবাদাতাদের

সব মিলিয়ে মোবাইল ফোনে ১০০ টাকার কথা বলায় ৩৩ টাকা ২৫ পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় ২২ টাকা কর দিতে হয় প্রায় ১৭ কোটি গ্রাহককে। ২০০ টাকা চার্জ রয়েছে সিমকার্ডে।

এ বিষয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারির মধ্যে যদি ঘরে বসেই সেবা দিতে হয়, তবে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনতে হবে।

বাড়তি কর রয়েছে মোবাইল ফোন অপারেটরদের ওপরও। ৪০-৪৫ শতাংশ হারে করপোরেট কর দেয় মোবাইল ফোন সেবাদাতারা। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের।

রবি’র সিইও মাহতাব উদ্দিন বলেন, এই শুল্ক কমিয়ে ৫ শতাংশে আনতে হবে। তা না হলে বর্তমান পরিস্থিতে এই ধরনের মার্কেটে শেয়ার হোল্ডারদের জন্য বিনিয়োগ করাটা কষ্টকর।

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশের প্রায় আড়াই হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিকস মডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিকস মডেমে এখনও ৫৬-৫৭ শতাংশ ট্যাক্সসহ অন্যান্য শুল্ক আরোপ করে রাখা হয়েছে।

বর্তমানে দেশে ১০টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় ৮০ শতাংশ মোবাইল ফোন উৎপাদন করছে। মহামারিতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর।

সিম্ফনির এমডি জাকারিয়া শহীদ বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যদি টিকিয়ে রাখতে হয় তবে কর অব্যাহতি অন্তত আরও তিন বছর বাড়াতে হবে।

দিনশেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারির সময়ে তাই করছাড়ের আহ্বান বিশ্লেষকদের।

সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় সাত শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com