শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই করোনার টিকা আসছে বলে। আজ রোববার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় ও যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’