শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

রামেক করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান। এদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং একজন রাজশাহীর।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান। এর মধ্যে আইসিইউতে দুজন, ৩ নং ওয়ার্ডে দুজন এবং ১৬, ২২, ২৫ ও ২৯ নং ওয়ার্ডে মারা যান একজন করে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৩ জন। রাজশাহীর ১৬, চাঁপাইয়ের ১৪, নওগাঁর ১ ও নাটোরের ২ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন। এর মধ্যে রাজশাহীর ১২৭, চাঁপাইয়ের ১০২, নওগাঁর ৯, নাটোরের ১১, পাবনার ৪, কুষ্টিয়ার ৩ ও জয়পুরহাটের ১ জন। আইসিইউতে রয়েছেন ১৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৫৭ জনের মধ্যে ১২৫ জনের করোনা পজিটিভ রয়েছে। বাকিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. সাইফুল আরও জানান, গত এক সপ্তাহে (১ জুন সকাল ৬টা থেকে ৮ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৭২ জন। এর মধ্যে ৪৫ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন ও সর্বশেষ ৮ জন আটজন মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com