শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নাটোরের একজন, নওগাঁর ৩জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এরমধ্যে রাজশাহীর ২৭জন, চাঁপাইনবাবগঞ্জের ৭জন, নাটোরের ৩জন, নওগাঁর ৫জন। ছুটি নিয়েছেন ৩৫জন। এনিয়ে মোট ভর্তি রোগী আছেন ২৯৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার ৪জন, কুষ্টিয়ার ১জন এবং অন্যান্য এলাকার ৯জন।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫৩.৬৭ শতাংশ। নাটোর জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ১২.৬৭ শতাংশ। নওগাঁ জেলার নমুনায়  শনাক্তের হার ছিলো ৫০শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের নমুনায় শনাক্তের হার ছিলো ১৬.৪৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com