শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা গড়মিল পাওয়ার অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।
বংশাল থানার পরিদর্শক আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ক্যাশ ইনচার্জ রিফাজুল হক রিফাত ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুন) ব্যাংকটির ইন্টার্নাল অডিটে টাকা গড়মিলের বিষয়টি লক্ষ্য করার পর থানার অভিযোগ করেন বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর। অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রপ্তার করা হয় দুই জনকে।
পরিদর্শক কালাম জানান, অভিযোগটির তদন্ত হচ্ছে। আসামি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য দুই জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. মিজান বলেন, বৃহস্পতিবার ভল্টের টাকায় গড়মিল ধরা পড়ায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে ভল্ট থেকে টাকা চুরি হয়েছে নাকি হিসেবে গড়মিল হয়েছে সে বিষয়ে এখনো তদন্ত করছে ব্যাংক কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তিনি।