বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভি-ন্যান্ড চিপের ব্যবহার বাড়াতে চায় স্যামসাং

সপ্তম প্রজন্মের ভি-ন্যান্ড চিপের ব্যবহার বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। মেমোরি খাতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
স্যামসাংয়ের ফ্ল্যাশ মেমোরি পণ্য বিভাগের প্রধান সং জাই হুক জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্যামসাং সপ্তম প্রজন্মের ভি-ন্যান্ড চিপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) উৎপাদন করবে। মেমোরি উৎপাদন খাতে এটি হবে সবচেয়ে ছোট আকৃতির।
নতুন যে ড্রাইভ তৈরি করা হবে, এটির মাধ্যমে যাতে একই সঙ্গে থ্রিডি মডেলিং ও ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজ করা যায়, সে লক্ষ্যেই কাজ করছে স্যামসাং। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের ডাটা সেন্টারে ব্যবহৃত সলিড স্টেট ড্রাইভগুলোতেও (এসএসডি) সপ্তম প্রজন্মের এই ভি-ন্যান্ড প্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।
ভি-ন্যান্ড মূলত স্যামসাংয়ের এমন একটি প্রযুক্তি, যেখানে থ্রিডি স্ট্রাকচারের ভেতর ভার্টিক্যালি মেমোরি সেল স্থাপন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com