শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
দেশের বাজারে আজ থেকে প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রবিবার (২০ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ তথ্য জানানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিতে সোনার দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস।