বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চীনের টেলিকম কোম্পানির সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ে এবং জেডটিইর মতো কোম্পানিগুলোকে মার্কিন টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলোতে সরঞ্জাম অনুমোদনের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রে ভোট হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় এই কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বৃহস্পতিবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সর্বসম্মতভাবে এ ব্যাপারে ভোট দেয়। এদিকে এই ভোটের তীব্র বিরোধিতা করেছে চীন।
প্রস্তাবিত নিয়ম অনুসারে, চীনের কোম্পানি থেকে সরঞ্জাম নেওয়ার ব্যাপারে পূর্বের অনুমোদন বাতিল করতে পারবে যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন (এফসিসি)।
নিষেধাজ্ঞার কবলে পড়তে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে টেকনোলজিস, হাংঝু হাইকভিশন ডিজিটাল টেকনোলজি এবং দাহুয়া টেকনোলজি করপোরেশন ।  এগুলোর মধ্যে হাংঝু হাইকভিশন ডিজিটাল টেকনোলজি ও দাহুয়া টেকনোলজির উৎপাদিত ক্যামেরাগুলো যুক্তরাষ্ট্রের স্কুল ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়। এই ক্যামেরাগুলো পরিবর্তনের প্রস্তাব করেছে এফসিসি।
এদিকে এই ভোটের বিরুদ্ধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং এক সংবাদ সম্মেলনে জানান, প্রচলিত আইন অনুসারে এবং বৈধ অধিকার ধরে রাখার স্বার্থে কোম্পানিগুলোকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। তিনি আরও বলেন, এই ভোটের মাধ্যমে অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে আধিপত্যবাদ ধরে রাখার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাজার অর্থনীতিতে যে তারাই চ্যাম্পিয়ন এই মন্তব্যের অসাড়তা প্রকাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com