শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।