বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এসএমই ফাউন্ডেশন ও আজকের ডিল ডট কমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সহজে ও কম খরচে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং আজকের ডিল ডট কমের (ধলশবৎফরষ.পড়স) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ রোববার এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আজকের ডিল.কম এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময়, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তাদের পণ্য খুব সহজে এবং কম খরচে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমঝোতা স্মারকের আলোকে আজকের ডিল. কম প্ল্যাটফর্মে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা পণ্য-শ্রেণীভেদ থাকবে এবং এসব পণ্য উক্ত প্ল্যাটফর্মে অন্তভুক্তকরণে আজকের ডিল. কম প্রয়োজনীয় সকল সেবা প্রদান করবে।
এছাড়াও এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে। এসএমই ফাউন্ডেশন এবং আজকের ডিল. কম দেশব্যাপী একসাথে উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ন্তভুক্তিতে কাজ করবে।
এতে জানানো হয়, অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমূহ তাদের উৎপাদিত মানসম্পন্ন পণ্য বিপণনে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়। ই-কর্মাস সুবিধা ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সহজেই তাদের উৎপাদিত মান-সম্পন্ন পণ্যর বিপণন করতে পারবেন। কারণ, বর্তমান বিশ্ব অর্থনীতিতে ই-কর্মাস ক্রমবর্ধমান ব্যবসায়িক কৌশল এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী মাধ্যম।
করোনা (কভিড-১৯) প্রেক্ষাপটে অনলাইন ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে  এ অনুষ্ঠানে বলা হয়, অনলাইন ব্যবসা বর্তমানে এসএমই উদ্যোক্তাদের ব্যবসা টিকে থাকার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় সক্ষমতা অর্জনে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বর্তমান প্রেক্ষাপটে পণ্য বিপণনে সমস্যার সম¥ুখীন হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশন উদ্যোক্তা ও অনলাইন মার্কেট-প্লেসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য  দেশব্যাপী সহজেই প্রচার-প্রসারের সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com