বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে ‘ঈদ ফ্যাশন সাইক্লোন’ নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আসন্ন ঈদ উল আযহা’কে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিশেষভাবে সাজানো এই ফ্যাশন সাইক্লোন অফারে দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ডের পণ্য সুলভ মূল্যে কেনা যাবে ইভ্যালি থেকেই।
রোববার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, প্রতি সপ্তাহের সোমবার রাত ১০টায় ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশেষ এই অফার নিয়ে হবে ফ্যাশন সাইক্লোন। আর সোমবারের (২১ জুন) সাইক্লোনটি হবে ঈদ উল আযহা’কে কেন্দ্র করে।
সম্প্রতি ইভ্যালির পক্ষে এক ওভিসি’তে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড এম্বাসেডর এবং ‘ফ্যাশন ফেস অব ইভ্যালি’ রাফিয়াত রশিদ মিথিলা। সেখানেই এই ফ্যাশন সাইক্লোন সম্পর্কে জানান দেন তিনি। প্রায় এক বছরেরও বেশি সময় পর ইভ্যালির মাধ্যমে আবারও বিজ্ঞাপনে ফিরে আসলেন মিথিলা।
রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ভারতে অবস্থান করা ও করোনার কারণে প্রায় এক বছর কোন বিজ্ঞাপনে আমার কাজ করা হয়নি। ইভ্যালির ‘ব্র্যান্ড এম্বাসেডর’ এবং ‘ফ্যাশন ফেস’ হিসেবে এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আবারও কাজে ফিরে আসার বিষয়টি ছিল সত্যিই দারুণ। আশা করি ইভ্যালির প্রায় ৫০ লক্ষ গ্রাহকদের এই সাইক্লোন অফার ভালো লাগবে।