শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে আটজন পজিটিভ, সাতজন উপসর্গে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৪৫ জন। এর মধ্যে ১১৯ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহীতে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৮ জন রাজশাহীর (পজিটিভ ৫, উপসর্গে ৩), চাঁপাইনবাবগঞ্জের ৩ (পজিটিভ ১, উপসর্গে ২), নাটোরের ২ (পজিটিভ ১, উপসর্গে ১), নওগাঁর ২ (পজিটিভ ১, উপসর্গে ২) ও উপসর্গে ঝিনাইদহের একজন মারা যান। মৃতদের ১১ জন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী পুরুষ একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ (নারী ১, পুরুষ ১) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ (পুরুষ) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩ (পুরুষ ১, নারী ২) জন ও ৬১ প্লাস বছর বয়সী ৮ (পুরুষ ৫, নারী ২) জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৬, নাটোরের ২, নওগাঁ ৫, পাবনা ২ ও অন্যান্য ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com