শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

করোনা: খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯০৩ জন।

আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, যশোরে একজন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com