বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নাটোরে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু

করোনা সংক্রমণ পরিস্থিতিতে কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুরক্ষা প্রদান করতে জেলা পুলিশ অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে। আজ বুধবার বেলা ১১টায় এ ব্যাংক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।
এ সময় ডিআইজি মোঃ আব্দুল বাতেন বলেন, পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের আইনগত সুরক্ষা প্রদানের পাশাপাশি করোনা সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসা প্রত্যাশী কোভিড-১৯ রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবে পুলিশ।
অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সভা প্রধানের দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বাসস’কে জানান, প্রাথমিকভাবে ৬.৮ কিউবিক মিটারের ৩০টি এবং ১.৩৬ কিউবিক মিটারের ২১টিসহ মোট ৫১টি সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হলো। জেলা পুলিশের সদস্য ছাড়াও আপাতত নাটোর পৌরসভার মধ্যে যে কোন রোগী বিনামূল্যে বাড়িতে বসে টেকনিশিয়ানসহ অক্সিজেন সিলিন্ডার পাবেন। মাত্র ১০ মিনিটের মধ্যে আমাদের নিজস্ব পরিবহনে এ সিলিন্পার পৌঁছে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com