শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বুধবারের বড় দরপতনের পর আজ বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজারের সূচক। যদিও সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ব্যাংক-বীমার শেয়ারদরের ওঠানামায় সূচকেও বড় ধরনের অস্থিরতা ছিল।
ব্যাংক-বীমার শেয়ারদর বাড়তে শুরু করলে সূচকও ঊর্ধ্বমুখী হয়। কিন্তু অন্য বেশিরভাগ খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনের লেনদেনের প্রথম তিন ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৬০৮১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
যদিও সকাল ১০টায় লেনদেন শুরুর ১৬ মিনিট পর সূচকটি গতকালের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৬০৬২ পয়েন্টে উঠেছিল। এর পরের ২০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে ৬২ পয়েন্ট হারিয়ে ৬০০০ পয়েন্টে নামে।