বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন
মহাকাশ স্টেশনে বসে যে খেলা দেখছেন নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে নভোচারীরা ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার ম্যাচ উপভোগ করছেন। বৃহস্পতিবার (২৪ জুন) ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়।
সে ছবিতে দেখা যায়, ফরাসি নভোচারী থমাস পেসকুইট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন)। আর তার সামনেই একটি পর্দায় ফ্রান্স-পর্তুগালের ম্যাচ চলছে।
বুধবার রাতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল।