বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অবৈধ মুঠোফোনের বিরুদ্ধে আগামী মাস থেকে ‘ব্যবস্থা’

দীর্ঘদিন ধরেই মুঠোফোন গ্রাহকদের তালিকাভুক্ত করতে চাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই ধারাবাহিকতায় জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকদের মুঠোফোনের বৈধতা যাচাই কার্যক্রম শুরু করবে সংস্থাটি।

বর্তমানে যেসব মুঠোফোন চালু রয়েছে সেগুলো ৩০ জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। আপাতত গ্রাহকের হাতে থাকা মুঠোফোন বন্ধ হবে না। কিন্তু এরপর থেকে নতুনভাবে কোনো অবৈধ ফোন ব্যবহারের সুযোগ দেয়া হবে না গ্রাহকদের।

মুঠোফোন বৈধ না অবৈধ, তা যাচাই করতে বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের এ ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে গত বছরের শুরুতে। প্রযুক্তিগত সমাধান পেতে সংস্থাটি সিনেসিস আইটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গত নভেম্বরে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আগামী ১ জুলাই এ পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী তিন মাস পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি চালানো হবে। এ কার্যক্রম চালু হলে অবৈধ সেট শনাক্ত করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com